শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ সমাপ্ত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর ২৪ তম আসর।

আজ সমাপ্ত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর ২৪ তম আসর।

আজ সমাপ্ত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর ২৪ তম আসর।


পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের। টানা কয়েক দিনের বর্ণাঢ্য আয়োজন শেষে আজ রোববার (১৮ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।

 

উৎসবের শেষ দিনে রাজধানীর জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমি এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে একগুচ্ছ চলচ্চিত্র প্রদর্শিত হবে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৪টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

 

 

সমাপনী আয়োজনে জনপ্রিয় সংগীতশিল্পী আহমেদ হাসান সানি সংগীত পরিবেশন করবেন এবং সবশেষে এশিয়ান কম্পিটিশন বিভাগে সেরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এছাড়া দিনভর জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘পরিণাম’, ‘বেহুলা দরদি’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ এবং চিত্রশালা মিলনায়তনে ‘রাত্রিযাপন’-এর মতো দেশ-বিদেশের একাধিক সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা।

 

 

সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদানও করা হবে। দেশ-বিদেশের সেরা নির্মাতাদের হাতেই উঠবে সেই সম্মাননা।