শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেমন আছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা।

কেমন আছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা।

কেমন আছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা।


বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম সময়ের সঙ্গে মিশে যায়, হয়ে ওঠে প্রজন্মের স্মৃতি। আলো-ছায়ার সেই জাদুকরি জগতে আনোয়ারা তেমনই এক নাম। পর্দায় কখনো তিনি নবাব সিরাজউদ্দৌল্লার আলেয়া, কখনো স্নেহময়ী মা, কখনো কঠিন শাশুড়ি কিংবা দাদিমা চরিত্র বদলালেও অভিনয়ের গভীরতায় কখনো ফুরোয়নি তাঁর আবেদন। গতকাল ছিল এই অভিনেত্রীর জন্মদিন।

 

 

মাত্র ছয় বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পথচলা শুরু হয়েছিল আনোয়ারার। ফজলুল হক পরিচালিত ‘আজান’ ছবিতে নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় তাঁর যাত্রা। ছবিটির নাম পরে বদলে করা হয় ‘উত্তরণ’, মুক্তি পায় ১৯৭৪ সালের দিকে। যদিও শুটিংয়ের দিক থেকে এটি তাঁর প্রথম ছবি, মুক্তির দিক থেকে আনোয়ারার প্রথম চলচ্চিত্র আবদুল জব্বার খান পরিচালিত ‘নাচঘর’। উর্দু ভাষার এ ছবি মুক্তি পায় ১৯৬৩ সালে। সেখান থেকেই শুরু একটানা কাজ করেছেন ২০২১ সাল পর্যন্ত।

 

 

নায়িকা হিসেবে আনোয়ারার অভিষেক ঘটে ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বালা’ চলচ্চিত্রে। তবে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয় ঐতিহাসিক চলচ্চিত্র ‘নবাব সিরাজউদ্দৌল্লা’। আলেয়া চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় শুধু পূর্ব পাকিস্তান নয়, তৎকালীন সমগ্র পাকিস্তানজুড়েই বিপুল জনপ্রিয়তা এনে দেয়। ছবিটির সাফল্যের বদৌলতে পশ্চিম পাকিস্তানের লাহোর, করাচি, মুলতান ও পেশোয়ারেও ছড়িয়ে পড়ে আনোয়ারার নাম। পরবর্তী সময়ে ‘নবাব সিরাজউদ্দৌল্লা’র একাধিক মঞ্চায়নে ‘আলেয়া’ চরিত্রে তিনি হয়ে ওঠেন অবিচ্ছেদ্য।