জয়পুরহাটের কালাই থানার একটি মামলার দীর্ঘদিন ধরে পলাতক পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, পাঁচবিবি সার্কেলের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, কালাই থানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত)–এর তত্ত্বাবধানে কালাই থানার চৌকস অফিসার এসআই (নিঃ) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কালাই থানার এফআইআর নং-৮/২৬, তারিখ ১৫ মার্চ ২০১৬, সময় ১৭.১৫ মিনিটে দায়েরকৃত মামলার আসামি বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫বি এর ১(বি) ধারায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আব্দুর রশিদ (৫৬)–কে গ্রেফতার করা হয়। তিনি মো. আঃ সাত্তার মন্ডলের ছেলে এবং তার স্থায়ী ঠিকানা জয়পুরহাট জেলার কালাই থানাধীন সুরাইল (সড়াইল) গ্রাম।
পুলিশ সূত্রে জানা যায়, ইং ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকা মেট্রোপলিটন এলাকার হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কালাই থানায় হাজির করা হয়।
অপরদিকে, অদ্য ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য প্রেরণ করা হয়েছে।
মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি—
