শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন বেতন কাঠামোর অনুপাত চূড়ান্ত, সর্বোচ্চ বেতন কত

নতুন বেতন কাঠামোর অনুপাত চূড়ান্ত, সর্বোচ্চ বেতন কত

নতুন বেতন কাঠামোর অনুপাত চূড়ান্ত, সর্বোচ্চ বেতন কত

সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতনকাঠামো প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এবং ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে পূর্ণমাত্রায় নতুন পে স্কেল কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে।


জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। বাড়তি এই ব্যয় মেটাতে ইতোমধ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে।

 

সূত্র জানিয়েছে, গত বছরের জুলাই মাসে ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিশনের কাজ ছিল নির্ধারিত সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো প্রণয়ন করে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া।

 

কমিশনের প্রতিবেদন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে। পরে উপদেষ্টা পরিষদের আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য সিদ্ধান্ত হবে। অনুমোদন মিললে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।

 

সর্বনিম্ন বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব

বেতন কমিশনের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা। নতুন প্রস্তাবে এই বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় ১৮,০০০ টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে। ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে বর্তমান কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা। কমিশনের নতুন প্রস্তাবে সেটি বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকারও ওপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বেতন অনুপাত হবে ১:৮

 

নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৮। অর্থাৎ একজন সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর তুলনায় সর্বোচ্চ গ্রেডের কর্মচারীর বেতন সর্বোচ্চ আটগুণ পর্যন্ত হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই অনুপাত বেতন কাঠামোয় ভারসাম্য আনতে সহায়ক হবে এবং চাকরির বিভিন্ন স্তরের ব্যবধান নিয়ন্ত্রণে থাকবে।

নতুন বেতন কাঠামো শুধু বেত

ন বাড়ানোর বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘবের বড় প্রত্যাশা হিসেবে দেখা হচ্ছে। নিম্নস্তরের কর্মচারীদের বেতন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তাদের জীবনযাত্রার খরচ সামলানো সহজ হয়।