সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ, সমর্থকদের আনন্দ উল্লাস

মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ, সমর্থকদের আনন্দ উল্লাস

মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ, সমর্থকদের আনন্দ উল্লাস

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন প্রার্থী মুশফিকুর রহমান। তার মনোনয়নের বৈধতা নিয়ে গণধিকার পরিষদের প্রার্থী জহিরুল হক চৌধুরী ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে আপিল করেন।


এরপর ১৮ জানুয়ারি ২০২৬ রোজ রবিবার বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ভবনে শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনাররা শুনানি শেষে মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন এবং তাকে প্রার্থী হিসেবে বহাল রাখেন।

 


মনোনয়ন বৈধ হওয়ার খবরটি কসবা ও আখাউড়ার সাধারণ জনগণ এবং সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দে সৃষ্টি করেছে। পুরো দিনটি তারা দুশ্চিন্তায় কাটিয়েছিলেন, ফলাফল ঘোষণার পর দলীয় সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে । বিভিন্ন এলাকায় সমর্থকরা এই উপলক্ষে আনন্দ উদযাপন ও উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।


নির্বাচনী মহলে এখন কসবা-আখাউড়া আসনটি অন্যতম সুকৌশলপূর্ণ ও উত্তেজনাপূর্ণ আসন হিসেবে নজরকাড়া হয়েছে। মুশফিকুর রহমানের বৈধ প্রার্থী হওয়ার ঘোষণার ফলে আসনের রাজনৈতিক প্রেক্ষাপট আরও স্পষ্ট হয়ে উঠেছে।