মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় পদোন্নতি পেলেন ৬ পুলিশ সদস্য

মাগুরায় পদোন্নতি পেলেন ৬ পুলিশ সদস্য

মাগুরায় পদোন্নতি পেলেন ৬ পুলিশ সদস্য

মাগুরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৬ জন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন মাগুরার সুযোগ্য পুলিশ সুপার হাবিবুর রহমান।

 

রোববার (১৮ জানুয়ারি) মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কনস্টেবল থেকে এএসআই (নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ সুজন শেখ, মোঃ গোলাম আজম, মোঃ মোস্তাফিজুর রহমান (মাসুম), মোঃ আশরাফুল হক, রকিবুল ইসলাম ও রোকশানা বেগমের হাতে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।

 

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পিপিএম মোঃ মিরাজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধিঃ