শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

সকল বাধা মোকাবিলা করতে সরকার প্রস্তুত আছে নীলফামারীতে উপদেষ্টা রিজওয়ানা হাসান

সকল বাধা মোকাবিলা করতে সরকার প্রস্তুত আছে নীলফামারীতে উপদেষ্টা রিজওয়ানা হাসান

সকল বাধা মোকাবিলা করতে সরকার প্রস্তুত আছে  নীলফামারীতে উপদেষ্টা রিজওয়ানা হাসান


সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আপনারা এখন থেকে চিন্তা ভাবনা শুরু করেন কাকে ভোট দিবেন। যত বাধা আসুক সকল বাধা মোকাবিলা করতে সরকার প্রস্তুত আছে।  

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পরিবর্তন যদি আনতে হয় তাহলে আমাদের একই ব্যবস্থা, একই আইন কানুন একই মানুষ রাখলে পরিবর্তন আসবে না। এখন পরিবর্তন কি প্রক্রিয়ায় আনা যায় সেটার জন্য সরকার বিভিন্ন সংস্কার কমিশন করেছে। এসবের মধ্যে থেকে ছয়টি সংস্কার কমিশন করেছে যারা সরাসরি ভোটের সঙ্গে যুক্ত তারা ক্ষমতার ভারসাম্যের সঙ্গে জড়িত। তাদের যে সুপারিশ গুলো ছিলো সেগুলো নিয়ে দিনের পর দিন সকল রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা চলে যাব দেশকে টিকিয়ে রাখতে হলে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। 

উপদেষ্টা রিজওয়ানা বলেন, আমরা যেসব বিষয় মনে করেছি ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে সহায়তা করবে। আমরা সেগুলোর মোট বারোটি বিষয় নিয়ে হ্যাঁ না ভোট করছি। আপনারা এখন হ্যাঁ ও বলতে পারেন আবার না ও বলতে পারেন। যদি সংস্করণ ও পরিবর্তনের পক্ষে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ ভোটে সিলটা দিবেন৷ আমরা হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করছি তার মানে এটা নয় কারো মনে অন্য কিছু থাকলে সেটা দিতে পারবেনা তবে আমরা কেন হ্যাঁ তে ভোট দিতে বলছি সেটা ব্যাখ্যা করছি। 

তিনি আরও বলেন, আগে ভোট দেওয়ার জন্য রাজপথে আন্দোলন করলাম তত্ত্বাবধায়ক সরকার চাই। আন্দোলনে অনেকে মারধর হলো অনেকে মারা গেলো তারপর একজন ক্ষমতায় এসে মনে করলো সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার উঠে দিবো। তখন নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট করে কোনো না কোনো ভাবে হয়ে যাব। এখন যদি আপনারা হ্যাঁ তে ভোট দেন তাহলে সেটা হতে পারবেনা কারন তখন তত্ত্বাবধায়ক সরকার বাধ্যতামূলক হবে। সংবিধান ইচ্ছে মত বদলে ফেলা সেটা আর হতে পারবেনা যদি হ্যাঁ তে ভোট দেন। যে কোন বিষয় রাতারাতি পরিবর্তন আসেনা তবে আমরা ভিত্তিটা স্থাপন করে যাই।

এসময়ে স্থানীয় সরকারের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্ম সচিব মো আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।