শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

কসবায় এলপিজি গ্যাস সংকট নিরসনে জরুরী বৈঠক।

কসবায় এলপিজি গ্যাস সংকট নিরসনে জরুরী বৈঠক।

কসবায় এলপিজি গ্যাস সংকট নিরসনে জরুরী বৈঠক।

কসবা উপজেলায় কিছুদিন যাবত এলপিজি গ্যাস সরবরাহ কম অজুহাতে ২৪০০ থেকে ২৫০০ টাকা এলপিজি গ্যাস বিক্রয় হচ্ছে।

এ অবস্থায় উপজেলা প্রশাসন বাজারে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করেন। কসবা বাজারের সকল এলপিজি গ্যাস ব্যবসায়ীদেরকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব সামিউল ইসলাম জরুরী বৈঠক করেন।

 

জনদুর্ভোগ লাগোবে উপজেলা প্রশাসন এই উদ্যোগ নেন। সকল এলপিজি গ্যাস ব্যবসায়ীদের সাথে  মতবিনিময় কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৪০০ টাকায় ১২ কেজি এলপিজি গ্যাস  বিক্রির দাম নির্ধারণ করে দেওয়া হয়। এর ব্যত্যয় হলে উপজেলা প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।

 

 

 

সকল এলপিজি গ্যাস ব্যবসায়ীগণ উপজেলা প্রশাসনের সাথে একমত পোষণ করেন। উক্ত জরুরী বৈঠকে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব তানজিল কবির. অফিসার ইনচার্জ জনাব নাজনীন সুলতানা। উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে এলাকার সচেতন মহল স্বাগত জানিয়েছেন। প্রশাসনের এই উদ্যোগের ফলে মানুষের মাঝে  কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন । 

 

শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।