বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বি.এম. সেবাব ফাউন্ডেশনের উদ্যোগে রায়পুরে শীতবস্ত্র বিতরণ

বি.এম. সেবাব ফাউন্ডেশনের উদ্যোগে রায়পুরে শীতবস্ত্র বিতরণ

বি.এম. সেবাব ফাউন্ডেশনের উদ্যোগে রায়পুরে শীতবস্ত্র বিতরণ

 লক্ষ্মীপুরের রায়পুরে বি.এম. সেবাব ফাউন্ডেশনের উদ্যোগে ৩নং চর মোহনা ইউনিয়নের শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

 

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের বাবুর হাট বাজার সংলগ্ন তালীমুল কোরআন নূরানী মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে  বাবুর হাট ব্লাড ফাউন্ডেশনের প্রধান পরিচালক জালাউদ্দিন রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এম. সেবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান বি.এম. সেবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং চর মোহনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শরিফ হোসেন, বিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার পাল,  ৩নং চর মোহনা ইউনিয়ন পরিষদের সচিব আবু ইউচুপ সহ অনেকে। 

 

এসময় অতিথিরা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় ৩নং চর মোহনা ইউনিয়নের ১০০টি শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।


মেহেদী মাছুম 
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি