সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে বিষ পানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শ্রীপুরে বিষ পানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ENTERTV


শ্রীপুরে বিষ পানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিষ পানে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, অভিমান করে ইঁদুর তাড়ানোর গ্যাসের ট্যাবলেট খেয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের কালার বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম আরিফা আক্তার (১৬)। সে ওই এলাকার আলফাজ উদ্দিনের মেয়ে এবং গাজীপুর বাজার রফিক রাজু ক্যাডেট কলেজের ২০২৬ ব্যাচের ব্যবসায় শিক্ষা বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া হয়। এরপর সোমবার ভোর রাতে ফজরের নামাজের আগে শিক্ষার্থীর শয়নকক্ষের ভেতর থেকে গেংরানির শব্দ শুনে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে দরজা খুলে ভেতরে গিয়ে আরিফাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, অভিমান করে সে ইঁদুর তাড়ানোর গ্যাসের ট্যাবলেট সেবন করেছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন,এমন কোন অভিযোগ পাইনি।