বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাসমান শ্রমিকদের হাটে শীতবস্ত্র বিতরণ করলো কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম

ভাসমান শ্রমিকদের হাটে শীতবস্ত্র বিতরণ করলো কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম

ভাসমান শ্রমিকদের হাটে শীতবস্ত্র বিতরণ করলো কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম

 


কিশোরগঞ্জে ভাসমান শ্রমিকের হাট ও ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম।’

সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের আখড়াবাজার মোড়ে অস্থায়ী শ্রমিকের হাটে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সময় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, রিক্সাচালক ও চায়ের দোকানের কর্মচারীদের হাতে কম্বল তুলে দেন সংগঠনের সদস্যরা।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক চ্যানেল আই এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম পিংকু, কোষাধ্যক্ষ ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শরফ উদ্দীন জীবন, দপ্তর সম্পাদক ও সাহারা টিভির জেলা প্রতিনিধি মেহবুব আলম মনি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও নেশান ভয়েজ টুয়েন্টিফোর'র স্টাফ রির্পোটার তারেক হাসান, কার্যকরী পরিষদ সদস্য ও এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর কায়েস,চ্যানেল এস টেলিভিশন ও রুপালী বাংলাদেশ'র জেলা প্রতিনিধি,আশরাফুল ইসলাম রাজন, মোহনা টিভির জেলা প্রতিনিধি ওমর সিদ্দিক রবিন, এনপিবি নিউজ  জেলা প্রতিনিধি রুবেল হোসাইনসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

প্রচন্ড শীতে কম্বল হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন দরিদ্ররা। রশিদাবাদ থেকে শ্রম বিক্রি করতে আসা আব্দুল মোতালেব বলেন, ‘ ভোর থাইক্যা এইহানে কামের লাইগ্যা বইস্যা থাহি। শীতের শরীর জইম্যা যাইতাসে। বাবারে এই সময়ে কম্বলডা পাওনে খুব উপকার হইসে। পৌরসভার কয়েকজন নারী পরিচ্ছন্নতা কর্মী কম্বল হাতে পেয়ে বলেন, ‘ ভোর থাইক্যা সব রাস্তা ঝাড়ু দেই। অনেক ঠান্ডা লাগে। কম্বল পাওয়াতে অনেক উপকার হইসে। 

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ জানান, ‘সংগঠনের সদস্যদের সহযোগিতায় শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়েছে। ভবিষ্যতে আমাদের সাধ্যমতো দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করবো।

আশরাফুল ইসলাম রাজন

কিশোরগঞ্জ প্রতিনিধি