শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে বৃদ্ধের আত্মহত্যা

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে বৃদ্ধের আত্মহত্যা

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে বৃদ্ধের আত্মহত্যা

 গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে হেলাল উদ্দিন হেলু (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড দারোগারচালা এলাকায় নিজ বসতঘরে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত হেলাল উদ্দিন হেলু ওই এলাকার আলী হাসুর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়।
পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক সদস্যদের অগোচরে তিনি ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন ধরে চলমান পারিবারিক কলহের কারণেই তিনি এ চরম সিদ্ধান্ত নিয়েছেন।
নিহতের ভাগিনা মোবারক হোসেন বলেন,“ পারিবারিক বিষয় নিয়ে মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। সকালে সবাই কাজে ব্যস্ত থাকার সুযোগে তিনি এ ঘটনা ঘটান বলে আমরা ধারণা করছি।”
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ বলেন,“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”


শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: