বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে কিম বললেন, গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না

উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে কিম বললেন, গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না

উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে কিম বললেন, গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে নিজ প্রশাসনের ‘অযোগ্য’ কর্মকর্তাদের বরখাস্ত করার ঘটনা নতুন কিছু নয়। এবার উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হো-কে অর্পিত দায়িত্ব পালনে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে কিম বলেন, গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না

।মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ খবর জানায়।

প্রতিবেদনে কেসিএনএ জানিয়েছে, রিয়ংসং মেশিন কমপ্লেক্স নামের একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং-হোকে অনুষ্ঠানস্থলেই বরখাস্ত করেন। কিমের মতে, ইয়াং এমন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্য নন।

কিম তার বক্তব্যে ‘দায়িত্বজ্ঞানহীন, রুঢ় ও অযোগ্য শীর্ষ কর্মকর্তাদের’ কড়া ভাষায় সমালোচনা করেন।
কিম বলেন, ‘বন্ধুবর (কমরেড) ভাইস প্রিমিয়ার (উপ-প্রধানমন্ত্রী), বেশি দেরি হয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে আপনি নিজেই পদত্যাগ করুন। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্যতা নেই তার।’

কিম আরও বলেন, ব্যাপারটা খুব সহজ। ছাগল দিয়ে গরুর গাড়ি চালানো যায় না। এটা আমাদের সরকারি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ার ভুল।’

কিম প্রায়ই তার ‘অলস কর্মকর্তাদের’ বকাঝকা করেন। মূলত তার হাত দিয়ে আসা ‘অর্থনৈতিক নীতিমালা’ পালনে ব্যর্থ হলে কিমের রুদ্ররোষে পড়েন কর্মকর্তারা। তবে জনসম্মুখে তাদের সমালোচনা নজিরবিহীন বললেও খুব একটা ভুল হবে না।

কিম বলেন, ‘কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য’ মন্ত্রী ইয়াং-এর ওপর ভরসা রাখতে পারেন না তিনি।

পিয়ংইয়ং-এর প্রকাশ করা ছবিতে দৃঢ়প্রতিজ্ঞ কিমকে বক্তব্য রাখতে দেখা গেছে। সে সময় কারখানার কর্মীরা সবুজ ইউনিফর্ম ও ধূসর টুপি পরে যোগ দেন। দক্ষিণের হামজিয়ং প্রদেশের একটি কারখানা সরেজমিনে পরিদর্শন করেন কিম।