বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীর সাবেক এমপি কিরণের আয়কর নথি জব্দ

নোয়াখালীর সাবেক এমপি কিরণের আয়কর নথি জব্দ

নোয়াখালীর সাবেক এমপি কিরণের আয়কর নথি জব্দ

দুর্নীতির মামলা অনুসন্ধানাধীন থাকা অবস্থায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণ এবং তার স্ত্রী জেসমিন আক্তারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

 

সোমবার (১৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

এদিন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মনির মিয়া পৃথক দুটি আবেদনের মাধ্যমে মামুনুর রশীদ কিরণ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আবেদন করেন।

 

আবেদনে উল্লেখ করা হয়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে মামুনুর রশীদ কিরণ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৯ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৯৯৬ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।

 

এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে মোট ২২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২১১ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ২৪১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করে।

 

সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়কর নথির শুরু থেকে ২০২৫–২০২৬ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র বা তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।