বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়া ৪ দলীয় প্রতীক বরাদ্দ পেলেন মুশফিকুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া ৪ দলীয় প্রতীক বরাদ্দ পেলেন মুশফিকুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া ৪ দলীয় প্রতীক বরাদ্দ পেলেন মুশফিকুর রহমান।

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

 

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আব্দুর রউফ। ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসার শাহিনুজ্জামান তালুকদার  সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। কসবা ও আখাউড়ায় দলীয় ধানের শীষ প্রতিক মুশফিকুর রহমান। প্রতীক বরাদ্দ পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

 

প্রতীক বরাদ্দ গ্রহণকালে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দ পাওয়ায়  কসবা পৌর  বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ বলেন দলীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষের কান্ডারীর হাতে ধানের শেষ প্রতীক বরাদ্দ দিয়েছেন। জনাব মুশফিকুর রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ায় বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানান। কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন বলেন

রাজপথ কখনো বেইমানি করে না। মুশফিকুর রহমান রাজপথে ছিলেন আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। মুশফিকুর রহমানকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়ায় বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানান। সাবেক কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেল বলেন কসবা ও আখাউড়ার মাটি ও মানুষের নেতা জনাব

মুশফিকুর রহমান। কসবা ও আখাউড়া তে মুশফিকুর রহমানের কোন বিকল্প নেই। বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমান সঠিক মানুষকে সঠিক পথিক বরাদ্দ দিয়েছেন। এজন্য বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানান। কসবা উপজেলা জাতীয়তাবাদের মহিলা দলের সভাপতি লুৎফুর নাহার রিনা উপস্থিত ছিলেন।

 

 শাহ মোহাম্মদ ফোরকানুল ইসলাম।