শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ছাতকসহ সুনামগঞ্জের ছয় উপজেলায় সেনা অভিযানে অস্ত্র-মাদক জব্দ, আটক ৪

ছাতকসহ সুনামগঞ্জের ছয় উপজেলায় সেনা অভিযানে অস্ত্র-মাদক জব্দ, আটক ৪

ছাতকসহ সুনামগঞ্জের ছয় উপজেলায় সেনা অভিযানে অস্ত্র-মাদক জব্দ, আটক ৪

সুনামগঞ্জ, ২১ জানুয়ারি ২০২৬ (বুধবার): সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

 

এ সময় ৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিটসমূহ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলায় সমন্বিতভাবে এই যৌথ অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালে সেনাবাহিনী ৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। পাশাপাশি উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ৪টি .২২ রাইফেল, ৪টি পাইপ গান, ১টি স্টান গান, ৬ রাউন্ড বিদেশি কার্তুজ, ১ রাউন্ড শর্টগান কার্তুজ এবং ৮০টি দেশীয় সাউন্ড বোমা। এছাড়াও বিপুল পরিমাণ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


এছাড়া অভিযানে উদ্ধার করা হয়েছে ১৫০০ লিটার দেশীয় মদ, ২০ বোতল বিদেশি মদ, ১১.৩ কেজি গাঁজা এবং ৪৭১ পিস ইয়াবা ট্যাবলেট।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, 

ছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। সাধারণ জনগণকে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।