বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার  শ্যামনগরে জমি বিরোধে সংবাদ সম্মেলন


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া মৌজার ২৪ একর ৬৬ শতক জমি নিজেদের দাবি করে জমির মালিকগন সংবাদ সম্মেলন করেছেন। ২১ জানুয়ারি (বুধবার)  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-আটুলিয়া চরের বিল গ্রামের রবিউল ইসলাম।, সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২০ জানুয়ারি(মঙ্গলবার)  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে  জমি বিরোধে তাদের দাবি করে মানববন্ধনে মিথ্যা তথ্য দিয়ে মতিয়ার গন বক্তব্য রাখেন।

 

তারা সিএস ২৪৯ নং খতিয়ান, আরএস ৫৪১ নং খতিয়ান এসএ ৬৬৮ নং খতিয়ান এবং বিআরএস ৬২৩ খতিয়ানের মালিক। মোট ৪৬ একর জমি এর মধ্যে বিবাদী আতিয়ার গাজী, মতিয়ার গাজী গং ২৪ একর ৬৬ শতক জমি দাবি করে,যাহা সঠিক নয়। বর্তমানে ২৪ একর ৬৬ শতক জমিতে রবিউলদের দীর্ঘদিনের বাড়ি, কবরস্থান, মসজিদ। সেখানে তারা জমি শান্তিপূর্নভাবে ভোগদখল করে আসছেন। বতর্মানে সেখানে তাদের মৎস্য ঘের চলমান। আতিয়ার, মতিয়ার গাজী গং সম্পূর্ন মিথ্যা, অনৈতিক দাবি তুলে প্রকৃত জমির মালিকগণ যথাক্রমে  আব্দুল জব্বার সানা, আবুল হোসেন সানা,  আব্দুল মাজেদ সানা, জিএম বজলুর রশিদ, হাছিম সরদার কোবলা বুনিয়াদে মালিক ২ একর ৬৬ শতক ও মোঃ রবিউল ইসলাম কোবলা সূত্রে ৬৬ শতক জমি।

 

 

মানববন্ধনে প্রকৃত মালিকদের সন্ত্রাসীর অভিযোগ করে রাজনৈতিক ফাঁয়দা লুটের চেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে আরো জানান,  জিএম আলতাফ হোসেন লাভলু, মোঃ সুজাত হোসেন সানা এ সম্পত্তি নিয়ে শ্যামনগর থানায় মিমাংসার জন্য সালিসি বৈঠকে তারা থানার মধ্যে অশালীন আচরন করে। যার প্রেক্ষিতে তাদের নামে শ্যামনগর থানায় সাধারন ডায়েরী করা হয়, জিডি নং- ১২৮৭।  তর্কিত জমি নিয়ে ফৌজদারি আদালতে ৬/৭ টি কেস হয়েছিল। কেস গুলোর রায় তাদে পক্ষে দাবী করেন। রায় হওয়ার কারনে আতিয়ার গাজী গং দখলে যেতে না পেরে জোর পূর্বক অবৈধভাবে দখল করার চেষ্টা করছে। অবৈধভাবে জমি দখল করতে যাতে না পেরে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সাহেব রেজা সাতক্ষীরা  প্রতিনিধি