শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

চাঁদপুর -৪ ফরিদগঞ্জে ধানের শীষ চিংড়ি দাঁড়িপাল্লাসহ ৮ প্রার্থী প্রতীক নিয়ে মাঠে

চাঁদপুর -৪ ফরিদগঞ্জে ধানের শীষ চিংড়ি দাঁড়িপাল্লাসহ ৮ প্রার্থী প্রতীক নিয়ে মাঠে

চাঁদপুর -৪ ফরিদগঞ্জে ধানের শীষ চিংড়ি দাঁড়িপাল্লাসহ ৮ প্রার্থী প্রতীক নিয়ে মাঠে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করার কথা থাকলেও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বরাদ্দকৃত প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে মোট ৮জন প্রার্থী। এরা হলেন: বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ (প্রতীক ধানের শীষ), উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির ১নং সদস্য এম এ হান্নান (প্রতীক চিংড়ি), জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী (প্রতীক দাঁড়িপাল্লা),

 

ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আল্লামা মুকবুল হোসাইন (প্রতীক হাতপাখা), গণফোরাম মনোনীত প্রার্থী মুনীর চৌধুরী (উদীয়মান সূর্য), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহমুদ আলম (প্রতীক লাঙ্গল), ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আব্দুল মালেক বুলবুল (প্রতীক মোমবাতি) ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন (ফুটবল)।
এর আগে দুপুরে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান ও জাকির হোসেন উভয়ই চিংড়ি প্রতীক চাইলে রিটার্নিং কর্মকর্তা লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন। এতে এম এ হান্নান চিংড়ি ও জাকির হোসেন ফুটবল প্রতীক পান। এছাড়া দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পান।
বার্তা প্রেরক
জসিম উদ্দিন 
চাঁদপুর প্রতিনিধি: