বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। আজ (বুধবার) নাগপুরে ২২ বলে হাফ সেঞ্চুরি করেছেন অভিষেক। 

বাঁহাতি এই ব্যাটসম্যান শুরু থেকে আগ্রাসী মানসিকতা নিয়ে খেলেন। চারটি করে চার ও ছয়ে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তাতে একটি বিশ্ব রেকর্ড গড়েছেন অভিষেক।

এনিয়ে ২৫ বা তার কমসংখ্যক বল খেলে আটটি হাফ সেঞ্চুরি করলেন অভিষেক। এর আগে সাতবার এই কীর্তি গড়ে তিনি সূর্যকুমার যাদব, ফিল সল্ট ও এভিন লুইসের সঙ্গে ছিলেন।

এছাড়া টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটি ভারতের কোনো ব্যাটসম্যানের দ্রুততম ফিফটি। ২৩ বল খেলে এতদিন এই রেকর্ড ছিল লোকেশ রাহুল ও রোহিত শর্মার দখলে।

৩৫ বলে ৫ চার ও ৮ ছয়ে ৮৪ রান করেন অভিষেক। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৮ রানের বড় সংগ্রহ করেছে ভারত। 

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে যায় ভারতীয় ক্রিকেট দল।