বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎বিদ্রোহী প্রার্থী শাওনকে বিএনপি থেকে বহিষ্কার

‎বিদ্রোহী প্রার্থী শাওনকে বিএনপি থেকে বহিষ্কার

‎বিদ্রোহী প্রার্থী শাওনকে বিএনপি থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৮টায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

আতিকুল আলম শাওন ২০১৮ সাল থেকে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। এই আসনটিতে এলডিপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া ড. রেদোয়ান আহমেদকে ধানের শীষের প্রার্থী করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির ওই চিঠিতে বিভাগভিত্তিক ২৩ জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়। তারমধ্যে কুমিল্লা বিভাগে ৬ জন এবং কুমিল্লার ১১টি আসনের মধ্যে কুমিল্লা-৭ আসন থেকে আতিকুল আলম শাওনকে এবং কুমিল্লা-২ আসন থেকে ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে বহিষ্কার করা হয়। 

দল থেকে বহিষ্কারের পর আতিকুল আলম শাওনের মন্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে  বহিষ্কারের পর তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেন- আলহামদুলিল্লাহ ও শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের প্রতি। আমি নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পাশে থাকতে গিয়ে এর চেয়ে বড় কিছু কুরবানি করতে সব সময় প্রস্তুত।