শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারো বিয়ে করলেন অভিনেতা হিরন।

আবারো বিয়ে করলেন অভিনেতা হিরন।

আবারো বিয়ে করলেন অভিনেতা হিরন।

পশ্চিমবঙ্গের অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সম্পর্কে তৃতীয় কারও প্রবেশের জন্যেই নাকি প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বেড়েছে হিরণের। গেল বছরের শুরু থেকেই গুঞ্জন ছিল দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা। এবার গুঞ্জন সত্যি করে মঙ্গলবার দ্বিতীয়বার বিয়ে করলেন নায়ক। বিয়ের পর মুখ খুলেছেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা।

 

হিরণের দ্বিতীয় স্ত্রীর নাম ঋত্বিকা গিরি। পেশায় তিনি মডেল। মঙ্গলবার ফেসবুক পোস্টে নিজেই এই সুখবর ভাগ করে নেন নায়ক। তবে কিছুক্ষণ পরেই সেই পোস্ট সরিয়ে ফেলেন তিনি।
প্রথম স্ত্রী অনিন্দিতা ও হিরণের সংসারে ১৯ বছরের কন্যাসন্তান রয়েছে। একসময় হিরণের পাশে ঢাল হয়ে ছিলেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা। যিনি পেশায় ডিজাইনার। চালান নিজের বুটিক ও ক্যাফে। দুজনের ছাড়াছাড়ির খবর এসেছিল অবশ্য বছরখানেক আগেই। হিরণের দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রী অনিন্দিতা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার বক্তব্য প্রকাশ করেছে আনন্দবাজার।

সেখানে অনিন্দিতা বলেন, ‘আমাদের আইনি বিচ্ছেদ হয়নি। আমার স্বামীর নাম হিরণ্ময় চট্টোপাধ্যায়। ২০০০ সালের ১১ ডিসেম্বর বিয়ে হয়েছিল আমাদের। গত বছর আমাদের বিয়ের ২৫ বছর পূর্ণ হয়। আমাদের ১৯ বছরের মেয়ে রয়েছে। আইনি বিচ্ছেদের কোনও প্রক্রিয়াও শুরু হয়নি।’


হিরণের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘অনেক দিন ধরেই আমার ও আমার মেয়ের উপর অত্যাচার চলছিল। কিন্তু শুধুমাত্র আমার মেয়ের মুখ চেয়ে এবং পরিবারের সম্মান বাঁচাতে এত দিন চুপ ছিলাম। সবাই তো ভাবেন মারধর করা মানেই অত্যাচার। কিন্তু আমি আর মেয়ে যে কী মানসিক অত্যাচারের শিকার, তা বলে বোঝাতে পারব না। এর মধ্যেও আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছি।’

 

 

তিনি আরও বলেন, ‘সবসময় ভেবেছি হিরণ সম্পর্কে কিছু বললে আমার মেয়ের গায়েও কাদা আসবে। কিন্তু ও (হিরণ) যেটা করল এবার তো আমাকে নড়েচড়ে বসতেই হবে। ও নিজেই সব বাঁধ ভেঙে দিল। এই বিয়ে তো বেআইনি। সবচেয়ে কুৎসিত লাগছে, যে মেয়েটির সঙ্গে ছবি দিয়েছে সে প্রায় আমাদের মেয়েরই বয়সী। আমাদের ১৯ বছরের মেয়ে এখন মনোবিজ্ঞানের ছাত্রী। ওর মনে যা প্রভাব পড়ছে তা আমি বোঝাতে পারব না। ওকে সামলানোই এখন আমার মূল উদ্দেশ্য।”