বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশি বিদেশি একাধিক প্রযোজকের 'শাস্তি' মুক্তি পাবে নেটফ্লিক্সে।

দেশি বিদেশি একাধিক প্রযোজকের 'শাস্তি' মুক্তি পাবে নেটফ্লিক্সে।

দেশি বিদেশি একাধিক প্রযোজকের 'শাস্তি' মুক্তি পাবে নেটফ্লিক্সে।

সম্প্রতি এক প্রেসমিটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে লীসা গাজী পরিচালিত নতুন সিনেমা ‘শাস্তি’র ঘোষণা দেওয়া হয়েছে। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় জুটি বাঁধছেন চঞ্চল চৌধুরী এবং পরীমনি। অভিনয়শিল্পীর তালিকায় আরও রয়েছেন অনন সিদ্দিকা ও অর্ক দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিতব্য এই সিনেমাটি তৈরি হচ্ছে আধুনিক প্রেক্ষাপট ও ভাষায়—একটি মর্ডান এডাপটেশন হিসেবে। মূল গল্পের আবেগ ও দ্বন্দ্ব বজায় রেখেই সময়োপযোগী রূপ দিতে চান নির্মাতা।

 

 

সিনেমাটির প্রযোজনায় যুক্ত হয়েছে একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে, কমলা কালেক্টিভ (বাংলাদেশ–যুক্তরাজ্য), সানাত ইনিশিয়েটিভ (পাকিস্তান), অডেইশাস অরিজিনালস (ভারত–যুক্তরাষ্ট্র), গুপি বাঘা প্রোডাকশনস (বাংলাদেশ), স্ক্রিনস্কোপ (অস্ট্রেলিয়া) এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ার্কশপ ইনকরপোরেটেড (হংকং)। আন্তর্জাতিক এই যৌথ প্রযোজনার পাশাপাশি সিনেমাটির অন্যতম প্রযোজক আরিফুর রহমান জানিয়েছেন‘শাস্তি’কে একটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম—বিশেষ করে নেটফ্লিক্স পর্যন্ত পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। যদিও সেই লক্ষ্য কতটা বাস্তবায়িত হবে, তা সময়ই বলে দেবে।

 

 

 

সবকিছু ঠিক থাকলে, চলতি বছরের অক্টোবর–নভেম্বর মাসে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।