বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত গুলিবিদ্ধ ১৫

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত গুলিবিদ্ধ ১৫

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত গুলিবিদ্ধ ১৫

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় দফায় দফায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫০ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জন গুলিবিদ্ধ বলে জানা গেছে।

 


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর-মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় লাক্সমা ইনারওয়্যার লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে সড়কে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে, ফলে যাত্রী ও স্থানীয়দের চরম ভোগান্তি হয়।


আহত শ্রমিকরা জানান, বিক্ষোভ চলাকালে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ১৫ জন শ্রমিক গুলিবিদ্ধ হন। আহতদের প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত ও গুলিবিদ্ধ শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।


স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে পরে সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সংঘর্ষের সূত্রপাত হয়।


শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় অন্তত ১৬ জন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


শিল্প পুলিশের ওসি আবদুল লতিফ বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা সৃষ্টি করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।