বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুটিং সেটে অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী রনিতা।

শুটিং সেটে অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী রনিতা।

শুটিং সেটে অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী রনিতা।

শুটিং সেটে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী রণিতা দাস। মঙ্গলবার আউটডোরে ও মোর দরদিয়া ধারাবাহিকের শুটিং চলাকালীন হঠাৎ তীব্র মাথাযন্ত্রণা শুরু হয় তাঁর। ওষুধ খাওয়ার পরেও ব্যথা না কমায় প্রথমে ইঞ্জেকশন দেওয়া হয়। কিন্তু তাতেও কোনও উন্নতি হয়নি। এর পরেই বমি শুরু হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।

 

 

অভিনেত্রীর সহায়িকা আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, সেটেই রণিতার অসুস্থতা বাড়তে থাকায় ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক ভাবে তাঁর অবস্থা বিপন্মুক্ত। ইতিমধ্যেই বেশ কিছু পরীক্ষা করা হয়েছে, তবে তাতে কোনও গুরুতর সমস্যা ধরা পড়েনি। যেহেতু মাথার যন্ত্রণা ছিল, তাই বুধবার তাঁর এমআরআই করা হবে।

 

 

এই মুহূর্তে রণিতা অনেকটাই ভাল আছেন এবং সবার সঙ্গে কথাও বলছেন। আপাতত বাকি পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তিনি। উল্লেখ্য, ধারাবাহিকটিতে বর্তমানে টানটান উত্তেজনার পর্ব চলছে এবং অভিনেতা বিশ্বজিৎ ঘোষ-এর সঙ্গে রণিতার জুটি দর্শকের নজর কেড়েছে।