বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবা উপজেলায় গ্যাসের মূল্য ও সরবরাহ ব্যবস্থা মনিটরিং।

কসবা উপজেলায় গ্যাসের মূল্য ও সরবরাহ ব্যবস্থা মনিটরিং।

কসবা উপজেলায় গ্যাসের মূল্য ও সরবরাহ ব্যবস্থা মনিটরিং।


২২ জানুয়ারি ২০২৬ সকাল থেকে কসবা উপজেলায় গ্যাসের মূল্য, সরবরাহ ও বিতরণ ব্যবস্থা নিয়মিত মনিটরিং করছে উপজেলা প্রশাসন। সাম্প্রতিক সময়ে বাজারে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গ্যাস সংকটের সময় সাধারণ জনগণ শৃঙ্খলার সঙ্গে গ্যাস সংগ্রহ করায় সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, আগামী কয়েকদিনের মধ্যেই বাজারে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম জানান , ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। গ্যাসের মূল্য ও সরবরাহে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, যেকোনো সংকটকালে জনগণের পাশে থেকে কাজ করে যাবে উপজেলা প্রশাসন।


কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: