বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করতে বললেন রশিদ লতিফ

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করতে বললেন রশিদ লতিফ

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করতে বললেন রশিদ লতিফ

নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে নিজেদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার বাংলাদেশ যে দাবি তুলেছে তা যৌক্তিত। আইসিসি সেটা নাকচ করে দেওয়ায় খুবই বিরক্ত পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের।

কঠিন এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে বলেছেন তিনি। প্রয়োজনে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেওয়াও উচিত বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক।

রশিদ লতিফ বলেছেন, ‘পাকিস্তান ও ভারতের ম্যাচ যদি না নয়, অর্ধেক বিশ্বকাপই শেষ। এখনকার ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটা দারুণ একটি সুযোগ। পাকিস্তানের বলা উচিত যে, তারা বাংলাদেশের পাশে আছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানাচ্ছে। এখনই উপযুক্ত সময় অবস্থান নেওয়ার। এটা করতে হলে শক্ত মনোবল প্রয়োজন।

আইসিসি বুধবারের বিজ্ঞপ্তিতে লিখেছে, স্বাধীন নিরাপত্তা পর্যালোচনাসহ সব ধরনের নিরাপত্তা মূল্যায়ন বিবেচনা করে ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের ক্রিকেটার, সংবাদকর্মী, কর্মকর্তা ও সমর্থকদের কোনো ঝুঁকি বা হুমকি দেখছে না তারা। ক্রিকেটের নিয়ন্তা সংস্থার এমন কথা একদমই ভালো লাগেনি রশিদ লতিফের।

তিনি বলেছেন, ‘এটা ভালো সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না। আইসিসি বলছে, ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য কোনো ঝুঁকি নেই। বিশ্বের কোনো সংস্থাই বলতে পারে না যে, কোনো বিপদ হবে না- আইসিসি কীভাবে তা বলতে পারে? সবচেয়ে নিরাপদ স্থানেও কেউ এমন নিশ্চয়তা দিতে পারে না। আশা করি, কোন দলেরই কিছু হবে না।’

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।