শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা শুরু

বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা শুরু

বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা শুরু


এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ২  বাউফল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালাইয়া  ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ধানের শীষের পক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (২২ জানুয়ারি) বিকাল ৩ টায় কালাইয়া ইউনিয়ন বিএনপির  অঙ্গ ও সহযোগী সংগঠনের  আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান  আহ্বায়ক গাজী মোঃ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ২ বাউফল  আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা   জনাব মোঃশহিদুল আলম তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি,বিশেষ বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন,বাউফল মহিলা দলের সভাপতি সালমা আলম লিলি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদ  জনাব  মিজানুর রহমান লিটু।

 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাএদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায় সায়মূল আহম্মেদ লেলিন, বাউফল পৌর বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান খোকন,  সহ কালাইয়া ইউনিয়নের বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের  হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ মিছিল সহকারে জনসভায় যোগদান করেন । 

মোঃ রুবেল হোসেন বাউফল প্রতিনিধি ।