শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় ৩০ ড্রাম জাটকা ইলিশ জব্দ

গলাচিপায় ৩০ ড্রাম জাটকা ইলিশ জব্দ

গলাচিপায় ৩০ ড্রাম জাটকা ইলিশ জব্দ

গলাচিপা-বন্যাতলী সড়কে কালিকাপুর কালামের গ্যারেজ কাছ থেকে এক ট্রাকে ৩০ ড্রাম জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ট্রাক ও মাছ জব্দ করে উপজেলা পরিষদের মাঠে নিয়ে যাওয়া হয়। অবৈধ জাটকা পরিবহণের অভিযোগে মাছের আড়তদার মাহাবুব সিকদার ও জাহাঙ্গীর সিকদারকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।  


ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় গলাচিপা-বন্যাতলী সড়কের কালামের গ্যাজের কাছ থেকে জাটকা পরিবহণের অভিযোগে বরিশালেরবচর কাউয়া এলাকার মাছের আড়তদার মাহাবুব সিকদার ও বাউফলের বড় কালাইয়া এলাকার

 

জাহাঙ্গীর সিকদারকে বন্ধু পরিবহণ নামের একটি ট্রাকসহ আটক করা হয়। মাছের ট্রাকটি রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী লঞ্চঘাট থেকে ট্রাকে করে বরিশাল নেওয়ার পথে তারা আটক হয়। আটকের পর মাছের আড়তদার মাহাবুব সিকদার ও জাহাঙ্গীর সিকদারকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পরে গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

 

মো. সাইফুল ইসলাম সাইফ জব্দ করা জাটকা ইলিশ মাছ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এবং উপস্থিত গরীব মানুষেল মধ্যে বিতরণ করে দেওয়া হয়। এসময় আরো উপস্থিত গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি