শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ে করলেন চিত্রনায়িকা শাকিবা।

বিয়ে করলেন চিত্রনায়িকা শাকিবা।

বিয়ে করলেন চিত্রনায়িকা শাকিবা।


বিয়ে করলেন এক সময়ের আলোচিত নায়িকা শাকিবা বিনতে আলী। ছোট পর্দার অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।

 


জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের সাজে ছবি পোস্ট করেছেন শাকিবাও।

 সঙ্গে লিখেছেন ‘অপরিচিত বন্ধুর চেয়ে পরিচিত শত্রুকে বিয়ে করা শ্রেয়।’ উল্লেখ্য, ২০০৫ সালে ‘ভণ্ড নেতা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন শাকিবা। তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জীবনের ‘গ্যারান্টি নাই’। এরপর, তিনি প্রায় ৪০টি চলচ্চিত্রে অভিনয় করেন।

 

 

 ক্যারিয়ারে শাকিব খান, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বোসহ অনেক জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

 

অশ্লীলতার চরম দুঃসময়ে শাকিবা সিনেমা থেকে বিরতি টানেন। এরপর তাকে কিছু টিভি নাটকে দেখা গেছে। আবারও ফিরে ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে আবারও কাজ থেকে দূরে রয়েছেন তিনি। অন্যদিকে উজ্জ্বলও একসময় নিয়মিত অভিনয় করতেন। যদিও এখন অবশ্য অনিয়মিত তিনি।