বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্গম সাজেক পাহাড়ে চিকিৎসা সেবায় পেতে পাহাড়ি জনগোষ্ঠীর শেষ ভরসা বিজিবি

দুর্গম সাজেক পাহাড়ে চিকিৎসা সেবায় পেতে পাহাড়ি জনগোষ্ঠীর শেষ ভরসা বিজিবি

দুর্গম সাজেক পাহাড়ে চিকিৎসা সেবায় পেতে পাহাড়ি জনগোষ্ঠীর শেষ ভরসা বিজিবি


 রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার দুর্গম ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট ৫৪ বিজিবির উদ্যোগে মোগলী পাড়ায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
দুর্গম সাজেক পাহাড় অঞ্চলে বসবাসরত মানুষের চিকিৎসা সেবায় একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

 

এরই ধারাবাহিকতায় আবারও মানবিক উদ্যোগ নিয়েছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

 ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ-এর দিকনির্দেশনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে দুর্গম সাজেক ইউনিয়নের  মোগলী পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম, এএমসি পাহাড়ি এলাকায় গিয়ে শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় ১০০ জন অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন।

এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সুস্থতা ও কল্যাণ নিশ্চিত করাও বিজিবির অন্যতম দায়িত্ব। তিনি আরও বলেন, বিজিবির এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে উপকারভোগীরা বর্ডার গার্ড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। উপকারভোগী এক ব্যক্তি বলেন দুর্গম এলাকা হওয়াতে চিকিৎসা না পেয়ে আমরা খুবই কষ্টে দিন কাটাচ্ছি  তাই বিজিবির এই উদ্দ্যোগকে আমরা এলাকাবাসিরা সাধুবাদ জানায়।


আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি।