বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক রোববার

কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক রোববার

কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক রোববার

বাংলাদেশে কর্মরত সব বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে আগামীকাল রোববার বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে কমিশনের সব সদস্য দেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের প্রস্তুতি, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হবে।

এ ছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ব্যবস্থাপনা সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হবে বলেও জানান তিনি।