শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বলে জ্বলে তারা’ হয়ে গেলো "তারার সার্কাস"।

জ্বলে জ্বলে তারা’ হয়ে গেলো "তারার সার্কাস"।

জ্বলে জ্বলে তারা’ হয়ে গেলো "তারার সার্কাস"।


সার্কাস কন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী নির্মাণ করেন সিনেমা ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর ফেব্রুয়ারিতে। এবার এটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেল নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে সিনেমাটি দেখা যাচ্ছে।

 

 

জানা গেছে, ‘জলে জ্বলে তারা’ ইউটিউবে মুক্তি পেয়েছে প্রায় তিন মাস আগে। তবে বিষয়টি অনেকের অজানা ছিল। অবশেষে ফেসবুকে ‘জলে জ্বলে তারা’র মুক্তির বিষয়টি জানান নির্মাতা অরুণ চৌধুরী।

 

 

নাম পরিবর্তনের বিষয়ে নির্মাতা জানান, ডিস্ট্রিবিউটরের ইচ্ছার কারণে ইউটিউবে নাম পরিবর্তন করা হয়েছে।

‘জলে জ্বলে তারা’ সিনেমায় সার্কাসকন্যা চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। তার অভিনীত চরিত্রের নাম তারা। নদীর পাড়ে যার বাস। ঘুরে ঘুরে নানা ধরনের সার্কাস দেখিয়ে বেড়ায় সে। মিথিলা জানিয়েছিলেন, চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল।

 

 

এতে মিথিলার বিপরীতে হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজ নূর ইমরান, মনিরা মিঠু প্রমুখ।