রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধা-১ আসনে বিএনপি প্রার্থীর ভুরিভোজ ঘিরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

গাইবান্ধা-১ আসনে বিএনপি প্রার্থীর ভুরিভোজ ঘিরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

গাইবান্ধা-১ আসনে বিএনপি প্রার্থীর ভুরিভোজ ঘিরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়ার নিজ বাড়িতে আয়োজিত ভুরিভোজকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সুন্দরগঞ্জ উপজেলার ১৪ নম্বর চন্ডিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সীচায় প্রার্থীর নিজ বাড়িতে দুটি গরু জবাই করা হয়। সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনটি ওয়ার্ডের দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের জন্য ভুরিভোজের আয়োজন করা হয়।

 

এ ধরনের আয়োজন নির্বাচনী আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক কি না—তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তার সমর্থকের পক্ষ থেকে ভোটার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাবিত করার উদ্দেশ্যে খাওয়া-দাওয়া, ভোজ বা উপহার প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কর্মকাণ্ড ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে গণ্য হতে পারে।

স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক জানান, ভুরিভোজের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করা হলে তা স্পষ্টতই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণেরও দাবি জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমাদের এলাকার বিএনপি প্রার্থী ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়ার বাড়িতে দুটি গরু জবাই করে ভুরিভোজের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নেতা-কর্মীদের আরও উজ্জীবিত ও উৎসাহিত করে মাঠে সক্রিয় রাখার লক্ষ্য রয়েছে।”

ভুরিভোজকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে নির্বাচনী সময়ে দলীয় কর্মী-সমর্থকদের একত্রিত ও সংগঠিত করার কৌশল হিসেবে দেখছেন।

 

এবিষয়ে বিএনপি প্রার্থী ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়ার সঙ্গে  মুঠোফোন যোগাযোগ করলে তিনি বলেন,
“আমার স্ত্রীর মৃত্যুবার্ষিকী ছিল ১৯ জানুয়ারি। কিন্তু ওই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী থাকায় আমি স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন করিনি। পরে আজ ২৩ জানুয়ারি পারিবারিকভাবে তা পালন করেছি। এর সঙ্গে নির্বাচনী প্রচারণার কোনো সম্পর্ক নেই


মো: শাহিন মিয়া গাইবান্ধা( সুন্দরগঞ্জ) প্রতিনিধি: