বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে জমি বিরোধে মধ্যরাতে হামলা: বাপ–ছেলেসহ তিনজন গুরুতর আহত

শ্রীপুরে জমি বিরোধে মধ্যরাতে হামলা: বাপ–ছেলেসহ তিনজন গুরুতর আহত

শ্রীপুরে জমি বিরোধে মধ্যরাতে হামলা: বাপ–ছেলেসহ তিনজন গুরুতর আহত

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে বাপ–ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধনুয়া হানু মার্কেট এলাকায় সামছুল হকের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন,সামছুল হক মৃধা এবং তাঁর দুই ছেলে মো. আশরাফুল ইসলাম ও সাইফুল ইসলাম।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল।

 

সম্প্রতি বাড়ির সামনে বাউন্ডারি নির্মাণ শুরু করলে অভিযুক্তরা চাঁদা দাবি করে এবং হুমকি দেয়। দাবি পূরণ না হওয়ায় গভীর রাতে সংঘবদ্ধভাবে বাউন্ডারিতে ভাঙচুর চালানো হয় এবং পরিবারের সদস্যদের ওপর হামলা করা হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে একদল লোক মোটরসাইকেলে এসে বাড়িতে হামলা চালায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আহত আশরাফুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।