শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিশো - মেহজাবিনকে নিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ভিকি জাহেদের।

নিশো - মেহজাবিনকে নিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ভিকি জাহেদের।

নিশো - মেহজাবিনকে নিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ভিকি জাহেদের।


ঢালিউডে আসছে বড় চমক। সময়ের অন্যতম জনপ্রিয় তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে এবার একসঙ্গে দেখা যেতে পারে বড় পর্দায়। গুঞ্জন উঠেছে, নাটকের এই জনপ্রিয় জুটিকে নিয়ে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে। এটি পরিচালনা করবেন ভিকি জাহেদ।

 

যদিও এখনো এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতিপর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। খুব শিগগিরই গণমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

 

এদিকে আফরান নিশো সম্প্রতি শেষ করেছেন ‘দম’ সিনেমার কাজ। এই সিনেমার মাধ্যমে বেশ কয়েক বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন নির্মাতা রেদওয়ান রনি।
অন্যদিকে মেহজাবীন চৌধুরীকে নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। সিরিজটিতে মেহজাবীনের বিপরীতে অভিনয় করবেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। সিরিজটির প্রাথমিক নাম ‘ক্যাকটাস’। শোনা যাচ্ছে, এর নাম পরিবর্তন হতে পারে।

 

ড্রামেডি, থ্রিলার ও অ্যাকশন ঘরানার এই সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। ইতিমধ্যে সিরিজের শুটিং শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনের আগেই ৮০ শতাংশ দৃশ্যধারণ শেষ করা হবে, বাকি অংশের শুটিং হবে নির্বাচনের পর। চলতি বছরই সিরিজটি মুক্তির কথা রয়েছে।

 

এই সিরিজে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম ও জাহিদুল অপু।