বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিপিএল ফাইনালে সমর্থকদের ঢল

বিপিএল ফাইনালে সমর্থকদের ঢল

বিপিএল ফাইনালে সমর্থকদের ঢল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল আজ। সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে।


ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করতে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীদের ঢল নেমেছে।

ফাইনালের টিকিট আগেই বিক্রি শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল বিসিবি। অনেক সমর্থকের হাতে কাঙ্ক্ষিত ‘সোনার হরিণ’ টিকিট থাকলেও কেউ আবার এখনও সংগ্রহ করতে পারেননি। তবুও ছুটে এসেছেন। শেষ মুহূর্তে স্টেডিয়াম এলাকা থেকে পেয়ে যাবেন এই আশায়।

বিপিএল ফাইনাল দেখতে আসা এক সমর্থক বলছেন, কিছুটা বেশি দামে হলেও টিকিট কেটে খেলা দেখতে আগ্রহী। যেভাবেই হোক আজকের ম্যাচটা মিস করতে চাই না। একই পরিস্থিতি আরও অনেকেরই।

চলতি আসরের শুরু থেকে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে উন্নিত চট্টগ্রাম রয়েলস ও রাজশাহী ওয়ারিয়র্স।

চট্টগ্রাম এ নিয়ে তৃতীয় এবং টানা দ্বিতীয়বার ফাইনাল খেলছে। গত আসরে ফরচুন বরিশালের বিপক্ষে হেরে যায় তারা। এর আগে ২০১৩ সালের ফাইনালে ঢাকার বিপক্ষে হেরে যায় চট্টগ্রাম। তৃতীয়বার ফাইনালে উঠে আজ প্রথম শিরোপার স্বাদ পেতে চায় শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে রাজশাহী বিপিএলের সপ্তম আসরে খুলনাকে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল। আজ ১২তম আসরে বিপিএলের দ্বিতীয় শিরোপা জিততে চায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।