শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯৮ তম একাডেমি অ্যাওয়ার্ডে রেকর্ড নমিনেশন পেল "সিনারস"।

৯৮ তম একাডেমি অ্যাওয়ার্ডে রেকর্ড নমিনেশন পেল "সিনারস"।

৯৮ তম একাডেমি অ্যাওয়ার্ডে রেকর্ড নমিনেশন পেল "সিনারস"।

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে রেকর্ড গড়ল রায়ান কুগলার পরিচালিত ‘সিনারস’। সেরা সিনেমা, সেরা অভিনেতা, পরিচালক, চিত্রনাট্য, সংগীত, চিত্র গ্রহণসহ মোট ১৬টি বিভাগে মনোনয়ন পেল হরর সিনেমাটি। এর মাধ্যমে অস্কারের এত বছরের রেকর্ড গেল ভেঙে। এর আগে সর্বোচ্চ ১৪টি মনোনয়ন পাওয়ার উদাহরণ ছিল। ১৯৫০ সালে ‘অল অ্যাবাউট ইভ’, ১৯৯৭ সালে ‘টাইটানিক’ এবং ২০১৬ সালে ‘লা লা ল্যান্ড’ প্রতিটি পেয়েছিল ১৪টি করে মনোনয়ন।

সিনারস সিনেমাটি তৈরি হয়েছে দুই যমজ ভাইয়ের গল্পে। বেদনাদায়ক অতীত পেছনে ফেলে, নতুনভাবে জীবন শুরু করার জন্য মিসিসিপি শহরে ফিরে আসে তারা। তবে সেখানেও অপেক্ষা করছে এক অশুভ শক্তি। এ দুই চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান। সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন তিনি।

অস্কারের ৯৮তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয় ২২ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এবার সিনারস ছাড়াও দর্শকদের নজর ছিল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর দিকে। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত সিনেমাটি বছরজুড়ে আলোচনায় ছিল। এটি পেয়েছে ১৩টি মনোনয়ন। ফলে চূড়ান্ত আসরে এ দুই সিনেমার হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
অস্কারের এবারের আসরটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ। সেদিনই জানা যাবে কাদের হাতে উঠবে পুরস্কার।