শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেটফ্লিক্সে আসছে বক্স অফিসে সাড়া জাগানো চলচ্চিত্র "ধুরন্ধর"।

নেটফ্লিক্সে আসছে বক্স অফিসে সাড়া জাগানো চলচ্চিত্র "ধুরন্ধর"।

নেটফ্লিক্সে আসছে বক্স অফিসে সাড়া জাগানো চলচ্চিত্র "ধুরন্ধর"।

বক্স অফিসে একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিয়ে এবার ড্রয়িংরুমের পর্দায় হাজির হচ্ছে আদিত্য ধর পরিচালিত মেগা হিট ছবি ‘ধুরন্ধর’। রণবীর সিং ও অক্ষয় খান্নার দুর্দান্ত অভিনয়ের এই স্পাই থ্রিলারটি প্রেক্ষাগৃহে দাপট দেখানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির জন্য প্রস্তুত।

 

 

সিনেমা ব্যবসার তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘স্যাকনিল্ক’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) থেকে জনপ্রিয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স-এ দেখা যাবে এই ব্লকবাস্টার সিনেমাটি। রেকর্ড গড়া চুক্তি ‘ধুরন্ধর’ কেবল বক্স অফিসেই নয়, ওটিটি স্বত্ব বিক্রিতেও বাজিমাত করেছে। 

 

 

এই সিনেমা এবং এর সম্ভাব্য সিক্যুয়েলের ডিজিটাল স্বত্ব মিলিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে নেটফ্লিক্সের প্রায় ১৩০ কোটির একটি মেগা চুক্তি সম্পন্ন হয়েছে। রণবীর সিংয়ের ক্যারিয়ারে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এত বড় অঙ্কের আয় এবারই প্রথম, যা তার ক্যারিয়ারের মুকুটে নতুন পালক যোগ করল।

 

 

গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই ‘ধুরন্ধর’ বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। বিশ্বজুড়ে ছবিটির মোট আয় এখন পর্যন্ত দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৩৩৯ কোটি। কেবল ভারতের বাজারেই ৪৮ দিনে এটি নেট সংগ্রহ করেছে ৮৮৪ কোটি এবং গ্রস কালেকশন প্রায় ৯৯৫ কোটি।

 

 

আয়ের এই বিশাল অংক সানি দেওলের ‘গদর ২’ কিংবা আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর মতো দানবীয় হিটগুলোকেও অনায়াসে পেছনে ফেলে দিয়েছে। বর্তমানে ভারতের বাজারে সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির তকমাটি এখন ‘ধুরন্ধর’-এর দখলে।