বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিপিএল ফাইনালে সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন তানজিদ

বিপিএল ফাইনালে সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন তানজিদ

বিপিএল ফাইনালে সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন তানজিদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম।

ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন তানজিদ। এর আগে ক্রিস গেইল ও তামিম ইকবাল বিপিএল ফাইনালে সেঞ্চুরি হাঁকান।

২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে গেইল ও ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম সেঞ্চুরি করেছিলেন।

বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ওপেনার রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ৬১ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১০০ রানের ইনিংস খেলেন। 

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স। 

ইনিংস ওপেন করতে নেমে দলকে উড়ন্ত সূচনা উপহার দিয়েছেনে দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। ওপেনিং জুটিতে ১০.২ ভলে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন তারা।

৩০ বলে দুই চার আর এক ছক্কায় ৩০ রান করে সাজঘরে ফিরেছেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। দলকে শুরু থেকেই এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম।

২৯ বলে ৬টি ছক্কার সাহায্যে গড়েছেন ফিফটি। পরের৩১ বলে পঞ্চশ পূর্ণ করেন তানজিদ। বিপিএলে এটা তার তৃতীয় সেঞ্চুরি।

৬১ বলে সেঞ্চুরি করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। ১৮.৫ ওভারে দলীয় ১৬৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন এই ওপেনার। 

চট্টগ্রাম এ নিয়ে তৃতীয় এবং টানা দ্বিতীয়বার ফাইনাল খেলছে। গত আসরে ফরচুন বরিশালের বিপক্ষে হেরে যায় তারা।

এর আগে ২০১৩ সালের ফাইনালে ঢাকার বিপক্ষে হেরে যায় চট্টগ্রাম। তৃতীয়বার ফাইনালে উঠে আজ প্রথম শিরোপার স্বাদ পেতে চায় শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে রাজশাহী বিপিএলের সপ্তম আসরে খুলনাকে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল। আজ ১২তম আসরে বিপিএলের দ্বিতীয় শিরোপা জিততে চায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।