শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে চলছে বিএনপি মনোনীত প্রার্থীদের প্রচারণা

রাজধানীতে চলছে বিএনপি মনোনীত প্রার্থীদের প্রচারণা

রাজধানীতে চলছে বিএনপি মনোনীত প্রার্থীদের প্রচারণা

রাজধানীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন পাড়া-মহল্লায় শুরু হয় প্রচারণা।

ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মিরপুর-১২-তে প্রচারণা করেছেন ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। সকালে নিজ বাসার সামনে থেকে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

ভোটারদের কাছে তুলে ধরেন নির্বাচনী প্রতিশ্রুতি। আমিনুল বলেন, এই আসনের অনেক এলাকায় মাদক ও চাঁদাবাজির সমস্যা রয়েছে। তবে সংসদ সদস্য নির্বাচিত হলে কোনো চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেবো না। একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার কথাও জানান তিনি।

এরপরই মিরপুর ৬ অফিসার্স কোয়ার্টার এলাকায় গণসংযোগ করেন বিএনপির এই নেতা। রূপনগর ট-ব্লক থেকে শুরু করে রূপনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ই-ব্লক এলাকায় গিয়ে গণসংযোগ শেষ করবেন।

এদিকে, গণসংযোগ করতে গিয়ে ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেন, নির্বাচনী এলাকায় গ্যাসের সমস্যা, পানির সমস্যা, জলাবদ্ধতাসহ নানাবিধ সমস্যা রয়েছে। এখানে গ্যাসের চাপ না থাকায় গৃহিণীরা রান্নাবান্না করতে পারেন না। নির্বাচিত হলে আমাদের এই অবহেলিত এলাকার সকল সমস্যা সমাধান করতে আমার জায়গা থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করব।

তিনি আরও বলেন, এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সড়কে অবৈধ স্থাপনা, পার্কিং, ফুটপাত দখল করে চাঁদাবাজি হচ্ছে। নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।