শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

এবার ওয়েব ফিল্মে নাম লেখালেন অপু বিশ্বাস।

এবার ওয়েব ফিল্মে নাম লেখালেন অপু বিশ্বাস।

এবার ওয়েব ফিল্মে নাম লেখালেন অপু বিশ্বাস।

মাঝখানে বেশ কিছুদিন অভিনয়ে অপু বিশ্বাসকে নিয়মিত দেখা যায়নি। সে সময় বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের ফটোশুট ও ফিতা কেটে উদ্বোধনের অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে আলোচনা-সমালোচনাও কম হয়নি। তবে অপু বিশ্বাস এসব সমালোচনায় কান না দিয়ে নিজের মতো করেই কাজ চালিয়ে গেছেন।

বিরতি শেষে ফের পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। একের পর এক নতুন প্রজেক্টে যুক্ত হয়ে তিনি। দুই সিনেমায় পর এবার ওটিটিতে নাম লেখালে অপু। ‘শিকার’ নামে ওয়েব ফিল্ম চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ফেরার অনুভূতি শেয়ার করে অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাই আমার পরিচয়ের মূল স্থান। চলচ্চিত্রের মাধ্যমেই আমি অপু বিশ্বাস হয়েছি। দর্শকদের ভালোবাসা এবং সমর্থন পেয়েছি এই মাধ্যম থেকেই। তাই সময় নিয়ে হলেও ভালো একটি সিনেমা দিয়ে ফিরে আসতে পেরে আমি খুবই খুশি।’

নির্মাতা কামরুজ্জামান রোমান কাজের প্রশংসা করে অপু বলেন, ‘তিনি একজন মেধাবী নির্মাতা, যিনি গল্প এবং নির্মাণ উভয় ক্ষেত্রেই অত্যন্ত যত্নশীল। গল্প যেমন ভিন্ন, পরিচালনাতেও সেই মুনশিয়ানা স্পষ্ট।’

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মিত ‘শিকার’র নির্মাণ করবেন নির্মাতা কামরুজ্জামান রোমান। রেজা ফিল্মস প্রডাকশনের ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ করা হবে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে। এতে অপু ও পলাশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী।

এদিকে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ ও কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ এই দুটি নতুন ছবির শুটিং নিয়ে এখন তার দিন কাটছে। ‘সিক্রেট’ ছবিতে তার নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’এ জুটি বাঁধছেন সজলের সঙ্গে। নতুন চরিত্রের জন্য ওজনও কমিয়েছেন এই অভিনেত্রী।