বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কি দেখে এত রেগে গেলেন চিত্রনায়িকা পরীমনি।

কি দেখে এত রেগে গেলেন চিত্রনায়িকা পরীমনি।

কি দেখে এত রেগে গেলেন চিত্রনায়িকা পরীমনি।


বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব ঢাকাই সিনেমার জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সমাজের নানা অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করতেও পিছপা হন না এই অভিনেত্রী।  

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, একজন শিক্ষক ও শিক্ষিকা মিলে এক শিশুকে শারীরিকভাবে নির্যাতন করছে। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন পরীমণি। 

 

ভিডিওটির লিংক নিজের ফেসবুকে শেয়ার করে আবেগঘন ভাষায় প্রতিবাদ জানান তিনি। ক্ষোভ প্রকাশ করে পরীমণি লেখেন, “আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে। এখন আমার পাগল পাগল লাগতাছে ভাই। আল্লাহ!” 

 

এর আগে সমালোচকদের উদ্দেশ্যে এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বার্তাও দিয়েছেন পরীমণি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন, “বুঝেন, খুশি থাকেন। অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন কিন্তু অনিশ্চিত।” 

 

নেতিবাচক মানসিকতার সমালোচনা করে পরীমণি লেখেন, “মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না-পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না। বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি।” 
পোস্টের শেষাংশে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করে পরীমণি লেখেন, “আমি একটা পরী।” 

 

ভক্ত-অনুরাগীরা তার এই স্পষ্টভাষী ও আত্মবিশ্বাসী বক্তব্যের প্রশংসা করছেন। অনেকেই বলছেন, অকারণে মানুষের বয়স বা ব্যক্তিগত বিষয় নিয়ে কটাক্ষকারীদের জন্য এটি একটি যথার্থ জবাব।