বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবাকে হারালেন নায়ক মেহেদী।

বাবাকে হারালেন নায়ক মেহেদী।

বাবাকে হারালেন নায়ক মেহেদী।

ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়ক মেহেদীর জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার প্রিয় বাবা আর নেই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নায়কের বাবা হাসপাতালে ভর্তি ছিলেন এবং লাইফ সাপোর্টে চিকিৎসা চলছিল। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য ও চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

বাবার মৃত্যুতে ভেঙে পড়া মেহেদী সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়ে বলেন,“দীর্ঘদিন অসুস্থ ছিলেন আমার বাবা। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।”জানা গেছে, গতকাল শুক্রবার বাদ জুমা পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। প্রিয় মানুষকে হারিয়ে শোকাহত নায়ক মেহেদী ও তার পরিবারের প্রতি চলচ্চিত্রাঙ্গনসহ ভক্তদের গভীর সমবেদনা।

এন্টার টিভি'র পক্ষ থেকে আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি। আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় পার করার শক্তি ও ধৈর্য দান করেন।