বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইনি পদক্ষেপ নেবার কথা ভাবছেন বুবলি।

আইনি পদক্ষেপ নেবার কথা ভাবছেন বুবলি।

আইনি পদক্ষেপ নেবার কথা ভাবছেন বুবলি।


চলচ্চিত্র নায়িকা শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবি ঘিরে সম্প্রতি ডানা মেলে এ গুঞ্জন। শুরুতে বিষয়টি পাত্তা না দিলেও এবার আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন অভিনেত্রী।

শবনম বুবলী বলেন, সোশ্যাল মিডিয়াতে এতো ট্রল হওয়া ও বুলিং হতে দেখে আমার অনেক সহকর্মীরাই আমাকে বলেছেন, আপু আপনি ব্যবস্থা নিন। আর এখন তো এআই এসেছে। এটার অপব্যবহার করে নানানভাবে আজেবাজে ভিডিও তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, আমি কখনোই এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিইনি। তবে এখন মনে হচ্ছে নেওয়া উচিত। কারণ এড়িয়ে যেতে যেতে এসব মাথাচাড়া দিয়ে ওঠে। আমাদের দেশে সাইবার ক্রাইম দমন আইন রয়েছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল।

আরও বলেন, আমি দেখেছি ইদানিং মেয়েরা মেয়েদেরকেই বেশি ট্রল করে। দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি দেখেছি অনেক হিজাব পরা নারী আছে, তারা মিথ্যা ও গুজব নিয়ে ভিডিও বানাচ্ছে। আমি মনে করি এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ ইসলামে রয়েছে গীবত করা জঘন্যতম কাজ হিসেবে গর্হিত করা হয়।

সম্প্রতি রাজধানীর বনানীতে বিউটিওলোজি এসথেটিক ক্লিনিকের শো-রুম উদ্বোধনে গিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রায়ই গুজবের শিকার হওয়া প্রসঙ্গে এসব কথা বলেন বুবলী।