বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অসুস্থতা নিয়েও মাঠে এসেছিলেন তিশা।

অসুস্থতা নিয়েও মাঠে এসেছিলেন তিশা।

অসুস্থতা নিয়েও মাঠে এসেছিলেন তিশা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল এর জমকালো চূড়ান্ত আসরে পারফর্ম করেন অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে মুখোমুখি হয়; ম্যাচের শুরুতে নাচের পারফর্ম করেন তানজিন তিশা। 
পারফরম্যান্স শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দর্শকদের উচ্ছ্বাস ও নিজের ইচ্ছার কথা জানান তানজিন তিশা।  

তিশা বলেন, বিপিএল-এর ওপেনিংয়ে সিলেটের অডিয়েন্স থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তা ছিল এক কথায় অসাধারণ। এত বছর ধরে কাজ করে আমি আসলে কী অর্জন করেছি, তা এখানে এসে বুঝতে পেরেছি। হাজার হাজার মানুষের চিৎকার আর উদ্দীপনা তো আর মিথ্যা হতে পারে না। এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।


পারফরম্যান্সের পেছনের সংগ্রামের কথা উল্লেখ করে তানজিন তিশা বলেন, আজকেও আমি অনেক অসুস্থ। আমার হাতে ফ্র্যাকচার রয়েছে এবং গায়ে অনেক জ্বর ছিল। কিন্তু এত কিছুর পরেও আমি কোনোভাবেই বিপিএল-এর এই শো মিস করতে চাইনি।

উল্লেখ্য, বিপিএল এর দ্বাদশ আসরের এই ফাইনাল ম্যাচ শুরুর আগে মাঠে ট্রফি আনা হয়। দুই পাশে দুই দলের অধিনায়ক দাঁড়িয়ে ফটোসেশন করেন। তারপর রঙিন ফিতা উড়িয়ে বরণ করে নেওয়া হয় সেটি, যা ম্যাচ শেষে যে কোনো একটি দলের হাতে উঠবে। ট্রফি নিয়ে ফটোসেশনের পর মঞ্চ মাতান তানজিন তিশা; সঙ্গে পারফর্ম করতে দেখা যায় আরেক মডেল ও অভিনেত্রী সামান্থা পারভেগকেও।