বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৩ টি গৌরবোজ্জ্বল বছর পার করলো "মেঘদল"।

২৩ টি গৌরবোজ্জ্বল বছর পার করলো "মেঘদল"।

২৩ টি গৌরবোজ্জ্বল বছর পার করলো "মেঘদল"।

২২ জানুয়ারি পথচলার ২৩ বছর পার করেছে ব্যান্ড ‘মেঘদল’। এ উপলক্ষে বিশেষ একক কনসার্টের ঘোষণা দিয়েছে গানের দলটি। এ ছাড়া তিনটি নতুন গানও আনছে তারা। এ নতুন তিন গানে সম্পূর্ণ হবে মেঘদলের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’।

কার্নিভ্যাল’, ‘বাঘ’ এবং ‘তারে কোথায় খুঁজে পাই’ শিরোনামের তিনটি গান প্রকাশ পাবে পর্যায়ক্রমে। রেকর্ডিং শেষে এখন ভিডিও চিত্রের কাজ চলছে বলে জানান মেঘদলের গায়ক ও গীতিকার শিবু কুমার শীল। প্রথম আলোকে তিনি বলেন, ‘তেইশ বছর পূর্তি উপলক্ষে যে এ তিনটি গান আসছে তা নয়: আবার এটাও বলা যায়, এটি একটি উপলক্ষ। এর মাধ্যমে অ্যালবামটি শেষ হবে। এখানের ‘‘কার্নিভ্যাল’’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছি আমি, কথা ও সুরও আমার। আর ‘‘বাঘ’’ ও ‘‘তারে কোথায় খুঁজে পাই’’ গানের কথা, সুর ও গেয়েছে সুমন (মেজবাউর রহমান)। সবার আগে ‘‘বাঘ’’ প্রকাশ পাবে। এরপর বাকি দুটি।’

২৩ বছর পূর্তির আয়োজন নিয়ে শিবু বলেন, ‘২০ বছর পূর্তি উদ্‌যাপন করেছিলাম। ২৩ বছর নিয়ে বড় পরিসরে কিছু না হলেও একটি বিশেষ কনসার্টের পরিকল্পনা আছে ঈদের পর। তবে পরের বছর দুই যুগ পূর্তিতে একটি লাইভ অ্যালবামের পরিকল্পনা আছে। শিগগির কাজ শুরু হবে।’