বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্তমান রাজনীতি নিয়ে কি ভাবছেন চিত্রনায়ক উজ্জল |

বর্তমান রাজনীতি নিয়ে কি ভাবছেন চিত্রনায়ক উজ্জল |

বর্তমান রাজনীতি নিয়ে কি ভাবছেন চিত্রনায়ক উজ্জল |

বাংলা সিনেমার ‘মেগাস্টার’ উজ্জ্বল। ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ‘নালিশ, ‘নসিব, ‘উসিলা’ সিনেমাগুলো তার দর্শক হৃদয়ে আজও সাড়া জাগিয়ে তোলে। তবে এখন আর অভিনয়ে নেই তিনি। 

রাজনীতিতেই ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। নব্বই দশকে নিজেকে যুক্ত করেন প্রত্যক্ষ রাজনীতিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় তিনি।

বর্তমানে উজ্জ্বল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। সম্প্রতি এ অভিনেতা তারকাদের রাজনীতি নিয়ে কথা বলেছেন।

উজ্জ্বল বলেন, ‘‘শিল্পীর আলাদা রাজনৈতিক আদর্শ থাকতে পারে, তার মানে এই নয় যে শিল্পীকে পার্লামেন্টে যেতে হবে, মন্ত্রী হতে হবে। এই ভুল পথে হেঁটেছে আমার অনুজ অনেক ভাই-বোনরা। নৈতিক স্খলনের কারণে তারা আজ হারিয়ে গেছে। পালিয়ে থাকতে হচ্ছে। কারণ, তারা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই অতিথি পাখির মতো রাজনীতিতে এসেছিল।’’

উজ্জ্বল মনে করেন, শিল্পী হতে গেলে যেমন সাধারণ থেকে অসাধারণ সবার হৃদয়ে স্থান পেতে হয়, তেমনি রাজনীতিবিদ হতে হলেও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।