বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি।

বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি।

বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি।


পর্দায় সত্য ঘটনা তুলে ধরতে পছন্দ করেন নির্মাতা রায়হান রাফী। বড় পর্দা ও ওটিটি দুই মাধ্যমেই সত্য ঘটনা অবলম্বনে সিনেমা ও সিরিজ বানিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। বরগুনার আলোচিত রিফাত-মিন্নির ঘটনা অবলম্বনে ‘পরাণ’, গাজীপুরে এক প্রবাসীর স্ত্রী ও সন্তানদের হত্যাকাণ্ড নিয়ে ‘জানোয়ার’, ঢাকার কদমতলী এলাকায় ট্রিপল মার্ডার নিয়ে ‘ফ্রাইডে’সহ সত্য ঘটনার ছায়া অবলম্বনে আরও বেশ কয়েকটি কাজ আছে তাঁর। 

সবশেষ গত ১৪ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পেয়েছে রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। এটি তৈরি হয়েছে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড অবলম্বনে। রাফী জানিয়েছেন, এবার তিনি সিনেমা বানাতে চান বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে।

সম্প্রতি এক পডকাষ্টে এসে সিনেমা ও নিজের ক্যারিয়ারের নানা বিষয়ে কথা বলেন রায়হান রাফী। সেখানেই তিনি জানালেন, বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনার কথা। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিডিআর বিদ্রোহ চলাকালে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়।

বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা জানিয়ে রায়হান রাফী বলেন, ‘আমার খুব ইচ্ছা আছে বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানানোর। এতজন আর্মিকে মেরা ফেলল! একের পর এক লাশ বের হলো, গণকবর হলো, পুরো যুদ্ধের মতো অবস্থা। ভেতরে কী এমন গল্প ছিল? আমি এখনো পুরোপুরি জানি না। যখন এ সম্পর্কে আরও তথ্য জানা যাবে, তখন এ নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা আছে।’