বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হয়ে গেলো অভিনেত্রী মধুমিতার গায়ে হলুদ।

হয়ে গেলো অভিনেত্রী মধুমিতার গায়ে হলুদ।

হয়ে গেলো অভিনেত্রী মধুমিতার গায়ে হলুদ।

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিনের বন্ধু দেবমাল্যর সঙ্গে নতুন জীবনে পা দিতে যাচ্ছেন তিনি। শুক্রবার আয়োজন হলো তার গায়ে হলুদ। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে অভিনেত্রীর গায়ে হলুদের ছবি ও নাচের ভিডিও আলোচনায়। 

গায়ে হলুদের অনুষ্ঠানে মধুমিতাকে দেখা গেছে ট্র্যাডিশনাল হলুদ শাড়ির লুকেই। সেজে উঠেছিলেন ফুলের গয়নায়। অনুষ্ঠানে সাজ সাদামাটা হলেও আনন্দ-উৎসবে কোনো কমতি ছিল না। ভিডিওতে দেখা যায়, গায়ে হলুদ শেষে চোখে রোদচশমা লাগিয়ে বন্ধুদের সঙ্গে ‘কালা চশমা’ গানের তালে নাচছেন তিনি।

সম্প্রতিই প্রেমিকের সঙ্গে বাগদানের ছবি শেয়ার করেন মধুমিতা। মধুমিতার এটি দ্বিতীয় বিয়ে।
এর আগে মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি, তবে পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
মধুমিতা সরকার বর্তমানে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়া ওটিটি এবং বড় পর্দাতেও তিনি বেশ পরিচিত মুখ।