নির্মাতা ভিকি জাহেদ ‘পুলসিরাত’ নামের একটি রোমান্টিক থ্রিলার সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমার নাম নিবন্ধনও করা হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, সিনেমার প্রধান দুই চরিত্রে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে ভাবা হচ্ছে। দুজনের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর আগে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’-সহ বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিনেমা নির্মাণ করেছেন ভিকি জাহেদ।